বিগ ব্রেকিং ; করোনা ঠেকাতে এক মাসের জরুরি অবস্থা জারি করেছে থাইল্যান্ড - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2020

বিগ ব্রেকিং ; করোনা ঠেকাতে এক মাসের জরুরি অবস্থা জারি করেছে থাইল্যান্ড





করোনা  ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এক মাসের জরুরি অবস্থা জারি করেছে থাইল্যান্ড। আগামী ২৬ মার্চ থেকে এ অবস্থা কার্যকর হবে। মঙ্গলবার  দেশব্যাপী জরুরি অবস্থা জারির বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা।





প্রায়ুথ বলেন, জরুরি অবস্থা জারির মাধ্যমে বিভিন্নস্থানে লোকজনের চলাচল কমিয়ে আনা সম্ভব হবে।
করোনাভাইরাসের প্রকোপ কমিয়ে আনতে আর কি কি পদক্ষেপ নেয়া হবে তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি।





তিনি বলেছেন, পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেয়া হবে। থাইল্যান্ডে নতুন করে ১০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮২৭।





অপরদিকে নতুন করে আরো তিনজনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২ জন।শুধুমাত্র থাইল্যান্ড নয়, বিশ্বের অনেক দেশই জরুরি অবস্থা বা কারফিউ জারি করেছে। বহু শহর অবরুদ্ধ হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্য, দোকান-পাট, বিমান চলাচল বন্ধ রয়েছে। স্কুল, কলেজ, ক্যাফে খুলছে না। সারাবিশ্বের মানুষ এক প্রকার গৃহবন্দি হয়ে পড়েছে।






করোনাভাইরাস বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৮৪৮ এবং মারা গেছে ১৬ হাজার ৫১৪ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২ হাজার ৬৯ জন।


No comments:

Post a Comment

Post Top Ad