এক যুবকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হল পুরুলিয়া মফঃস্বল থানার শ্যামপুর গ্রামে। আজ সকালে দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন।
পুলিশ গিয়ে যুবকের দেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। জানা গিয়েছে পেশায় ট্রাক্টর চালক ওই যুবকের নাম মহাদেব বাউরি। তাঁর বাড়ি শ্যামপুর গ্রামে।
আগের রাত থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। তাঁর মুখে ধারালো অস্ত্রের ক্ষত দেখতে পাওয়া গিয়েছে। পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ অস্বাভাবিক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

No comments:
Post a Comment