করোনার আতঙ্কের মধ্যে জার্মানিতে গিয়ে আটকে পড়েছেন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ। সেখান থেকে বাড়ি ফিরতে পারছেন না পাঁচবারের দাবার বিশ্বচ্যাম্পিয়ন। করোনার ফলে চলতি মাসে আর হয়তো চেন্নাই ফেরা হচ্ছে না আনন্দের।
ফেব্রুয়ারিতে জার্মানিতে গেছিলেন আনন্দ। বুন্দেশলিগা দাবায় অংশ নিতেই সে দেশে গিয়ে করোনায় জেরে সেখানেই আটকে পড়েছেন। নিজেকে সেল্ফ কোয়ারেন্টাইনে রেখেছেন তিনি।
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা হচ্ছে তার। "ছেলে অখিল আর স্ত্রী অরুণার সঙ্গে ভিডিও চ্যাটিং করছি। স্বাভাবিক থাকার চেষ্টা করছি।”

No comments:
Post a Comment