বসিরহাট পৌরসভা অভিনব উদ্যোগ নিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাজ থেকে করোনা সতর্কবার্তার বিভিন্ন তথ্য সংযোগ করে কম্পিউটারে মাধ্যমে মেমোরি চিপ বানিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে কাউন্সিলররা। বসিরহাট পৌরসভার পৌর পিতা তপন সরকার, সোমবার বেলা বারোটা নাগাদ ২৩ টা কাউন্সিলর হাতে মেমোরি চিপ, ডেটল, ব্লিচিং পাউডার, স্যানিটাইজার ও মাক্স তুলে দিলেন।
ইতিমধ্যে রাজ্য সরকার লকডাউন করার ঘোষণা নির্দেশ দিয়েছে তারপর পৌরসভা সেই নির্দেশ মত আগামী সাত দিন পরে প্রায় ২ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে করোনা সতর্ক বার্তা নিয়ে। তাদেরকে এই চিত্রের মাধ্যমে একদিকে যেমন অডিও বাত্তা দেবে, অন্যদিকে ছবির মাধ্যমে পৌর নাগরিকদের সচেতন করা হবে।
পাশাপাশি মাইকিং প্রচারের মধ্য দিয়ে করোনা নিয়ে মানুষকে সচেতন করতে প্রত্যেক কাউন্সিলরকে মেমরি চিপ প্রদান করা হলো। বসিরহাট পৌরসভার পক্ষ থেকে। বসিরহাট পৌরসভার পৌর প্রধান তপন সরকার এদিন রাজনৈতিক দল না দেখে সীমান্তবর্তী শহর বসিরহাটের মানুষকে সচেতন করতে বসিরহাট পৌরসভার ২৩ জন কাউন্সিলরকে এই মেমোরি চিপ প্রদান করেন।
কি আছে এই মেমোরি কার্ডে? চেয়ারম্যান তপন সরকার জানান, রাজ্য ও দেশে যেভাবে করোনা থাবা বসিয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর। করোনার আতঙ্কে ভীত সন্ত্রস্ত মানুষকে করোনা নিয়ে সচেতনতার বার্তা থাকবে এই মেমোরি কার্ড গুলিতে। সেই কার্ড গুলিই আজ প্রত্যেক কাউন্সিলরের হাতে তুলে দেওয়া হলো। এবং কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সেই মেমোরি চিপ গুলি তারা নিজেদের ওয়ার্ডের পাড়ায়, রাস্তার মোড়ে মাইক লাগিয়ে যাতে চালানো হয়।
লক্ষ্য একটাই, মানুষের আতঙ্ক কাটিয়ে, সতর্ক ও সচেতন করা। বসিরহাট পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আপামর বসিরহাটবাসী। পাশাপাশি এদিন কাউন্সিলরদের পৌরসভার পক্ষ থেকে সাবান, চুন ও ব্লিচিং প্রদান করা হয়।

No comments:
Post a Comment