করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সম্প্রতি রাজ্য সরকার ' ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড' নামে একটি তহবিল তৈরি করেছে।রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে, তাদের সাধ্যমতো এই তহবিলে আর্থিক সাহায্য করার জন্য।
সেই আবেদনে সাড়া দিয়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের এক ব্যবসায়ী এদিন এই তহবিলে ২৫ লক্ষ টাকা দান করেন।' কল্যানী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস' র কর্নধার কৃষ্ণ কল্যানী এদিন জেলাসদর কর্নজোড়ায় গিয়ে জেলাশাসক অরবিন্দ কুমার মীনার হাতে এই চেক তুলে দেন।
সারারাজ্যে সম্ভবত এই তহবিলে এই প্রথম সাহায্য করা হলো।জেলা প্রশাসন থেকে সাধারণ মানুষ - সকলেই ওই ব্যবসায়ী সংগঠনের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।

No comments:
Post a Comment