পাচারের আগে জীবিত প‍্যাঙ্গোলিন সহ দুই চোরাকারবারী গ্ৰেপ্তার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 March 2020

পাচারের আগে জীবিত প‍্যাঙ্গোলিন সহ দুই চোরাকারবারী গ্ৰেপ্তার





অসম থেকে ভুটানে পাচারের পথে এক জীবিত প‍্যাঙ্গোলিন সহ দুজন চোরাকারবারীকে গ্ৰেপ্তার করল এসএসবি ৫৩ ব‍্যাটালিয়ান ও বনকর্মীরা।



শনিবার সন্ধ‍্যায় আলিপুরদুয়ার জেলার হাসিমারা পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে এক বাইক আটক করে।  সেই বাইকে করে জীবিত প‍্যাঙ্গোলিন পাচার করা হচ্ছিলো।




এই বিষয়ে আলিপুরদুয়ার জেলার শিলবাড়ি হাটের বাসিন্দা জয়ন্ত রায় এবং অসম কোকড়াঝাড় বাসিন্দা জনক রায়কে গ্ৰেপ্তার করা হয়। উদ্ধারকৃত প‍্যাঙ্গোলিনটি জলদাপাড়া বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। প‍্যাঙ্গোলিনটি অসম থেকে ভুটানে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।

No comments:

Post a Comment

Post Top Ad