এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মৌলানি এলাকায়। আজ সকালে মৌলানি ট্রাক টার্মিনালের কাছের একটি দোকান ঘর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তির নাম সঞ্জয় সেন (৩৫)।তিনি দীর্ঘদিন থেকেই ট্রাক টার্মিনালে চৌকিদারের কাজ করতেন।
এলাকার প্রায় সকলের সাথেই ভালো সম্পর্ক ছিল তার। স্থানীয় বাসিন্দাদের অনুমান, তাঁকে খুন করা হয়েছে। মৃতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে ফাঁসিদেওয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে।
শনিবার রাতে স্থানীয়রা ওই ব্যক্তিকে তার স্ত্রীর ভাইয়ের সাথেও ঘুরতে দেখেন। এরপর আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়, এলাকাবাসীরা এই ঘটনাটি নিয়ে খুনের অভিযোগ তুলেছেন।
খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।ইতিমধ্যেই দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:
Post a Comment