করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২১ হাজার পার হলো - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 March 2020

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২১ হাজার পার হলো




করোনা ভাইরাস বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৫২০ জন। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ১৭৪ জন।  গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে।




এদিন দেশটিতে করোনাভাইরাস প্রাণ কেড়েছে অন্তত ৬৮৩ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ২১০ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন, মারা গেছেন ৭ হাজার ৫০৩ জন।





এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৯২৮। এছাড়া একই সময়ে সেখানে প্রায় ১০ হাজার ৬৭১ নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫২৭।




গত ২৪ ঘণ্টায় স্পেনে মারা গেছে অন্তত ৬৫৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৭ জন। নতুন করে ৭ হাজার ৪৫৭ জনের আক্রান্তের ঘটনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৫১৫ জন।





এছাড়া, ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৩ জন, নতুন রোগী ২ হাজার ২০৬ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৭ জন, মৃত্যু ২ হাজার ৭৭ জনের।




ফ্রান্সেও গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৩১ জন, আক্রান্ত ২ হাজার ৯২৯ জন। অর্থাৎ দেশটিতে মোট মৃত্যুর ঘটনা ১ হাজার ৩৩১টি, আক্রান্ত ২৫ হাজার ২৩৩ জন।

No comments:

Post a Comment

Post Top Ad