দশম শ্রেণির এক
ছাত্রকে মারধরের অভিযোগে স্কুলের এক
শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। শিক্ষকের নাম পঙ্কজ কুমার ব্যাপারী।
তিনি বনগাঁর গাড়াপোতা উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক। আহত
ছাত্রের নাম দুর্জয় পাইক।
স্থানীয় সুত্রে
জানা গিয়েছে, শনিবার মারধরের ঘটনাটি ঘটে বনগাঁ থানার
গাড়াপোতা উচ্চ বিদ্যালয়ে। জখম ছাত্রের বাবা খবর পেয়ে তাকে বনগাঁ হাসপাতালে
ভর্তি করা হয়। এরপর রাতে
বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন তিনি।
বনগাঁ
থানার পুলিশ অভিযুক্ত শিক্ষকের খোঁজ খবর শুরু করে শুক্রবার সকাল ১১ টা নাগাদ
মতিগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে।
No comments:
Post a Comment