করোনা ভাইরাসের জেরে ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে আপাতত কিছুদিনের জন্য ভুটানে আসা যাওয়া বন্ধ করে দেওয়া হল । শুক্রবার রাত থেকে জয়ঁগা ভুটান গেট দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসন।
করোনা ভাইরাস নিয়ে সাবধানতা জন্য ভুটান গেট দিয়ে যাতায়াত, যানবাহন চলাচল সব আপাতত কিছুদিনের জন্য বন্ধ থাকবে।
আলিপুরদুয়ার জেলা পুলিশ সুত্রে খবর উদ্ধৃতন কতৃপক্ষের আদেশ আসামাত্র শুক্রবার রাতে জয়ঁগা ভুটান গেট এলাকায় পুলিশ আধিকারিকরা পৌছে যাতায়াত বন্ধ করে দেয়। আপাতত কিছুদিন জয়ঁগা ভুটান গেট হয়ে দুদেশের মধ্যে যাতায়াত বন্ধ থাকবে ।

No comments:
Post a Comment