গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হ'ল ২ মহিলার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 13 March 2020

গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হ'ল ২ মহিলার




মুর্শিদাবাদে লালগোলা থানার চাঁইপাড়া নবপল্লি এলাকায়  গ্যাস সিলিন্ডার ফেটে  মৃত্যু হ'ল ২ মহিলার, ঘটনায় গুরুতর আহত আরও দুই। মু জানা গিয়েছে- বুধবার দুপুরে বন্ধ ঘরে লিক করা সিলিন্ডার সারাতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। ঘরে জমে থাকা গ্যাসের মধ্যে লাইট জ্বালাতে গিয়ে বাস্ট করে সিলিন্ডার।





অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় এক শিশু সহ পরিবারের চার সদস্য। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার রাতে সেখানে মৃত্যু হয় ওই পরিবারের দুই মহিলার।





মৃত কেশবানু বিবি ও টুকটুকি বিবি সম্পর্কে শাশুড়ি ও বৌমা বলে জানা গিয়েছে। ঘটনায় আহত শিশু ও অপর এক মহিলা বর্তমানে চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। যদিও শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad