বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভয়াবহ গ্রাস আতঙ্ক বাড়িয়েই চলছে। বাদ যায়নি আমাদের দেশটির। সারা দেশে মৃত্যু হয়েছে ১১ জনের, আক্রান্তের সংখ্যা ৫৬২।
এই সঙ্কটজনক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ঘোষণা করেছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। সকলকে বারবার অনুরোধ করা হয়েছে ঘরে থাকতে।
কিন্তু করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর এই নিদানকে অনেকেই তোয়াক্কা না করে রাস্তায় বেরিয়ে পড়ছেন। যেখানে রাজ্য পুলিশ, প্রশাসনের তরফ থেকে বারবার ভিড় ও জমায়েত এড়িয়ে চলার বিষয়ে সচেতন করা হচ্ছে তবুও কিছু মানুষ এর গুরুত্ব উপলব্ধি করতে পারছেন না। তারা বেরিয়ে পড়ছেন রাস্তায়, করছেন জমায়েত, ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তে।
এরকম অস্বস্তিকর পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য পুলিশ। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় বেরিয়ে করোনাকে পরাজিত করার শপথ নিয়েছেন।দিন-রাত এক করে তারা মানুষের জীবন বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছেন।
রাজ্যের বিভিন্ন জায়গায় যারা আইন অমান্য করছেন, তাদের কখনও ভালোভাবে বুঝিয়ে বাড়ী পাঠিয়ে দিচ্ছেন, তো আবার কখনও কড়া পদক্ষেপ গ্রহন করে কান ধরে ওঠবস করাচ্ছেন। আর এরই সাথে তাদের শায়েস্তা করতে উপরি পাওনা হিসেবে দেওয়া হচ্ছে লাঠির বাড়ি।
এই পদক্ষেপ গ্রহণ করার ফলে রাজ্যবাসীর কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে রাজ্য পুলিশ। করোনা মোকাবিলায় রাজ্য পুলিশের ভুমিকা জনগণকে দিশা দেখাচ্ছে।

No comments:
Post a Comment