প্রকাশ্যে এল বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবারে বিজেপি
নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠলো বনগাঁ বিজেপি সাংসদ শান্তনু শিবিরের বিরুদ্ধে। এই
ঘটনায় বিজেপি নেতা ও কর্মী মলয় মণ্ডল, লিটন মৈত্র, বাবলু দাস , কালীপদ ভৌমিক, দূলাল দেব সমদ্দার, অনুব বিশ্বাসরসহ মোট ছয় জন আহত হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ঠাকুরনগর ঠাকুরবাড়ি এলাকায়। সূত্রের খবর,
করোনা ভাইরাস এর জন্য ঠাকুরনগরের বারুণী মেলা এবছর বন্ধ রাখার জন্য গত রবিবার
বিজেপির একটি গোষ্ঠী সাধারণ মানুষের সাক্ষর সংগ্রহ করে এবং স্টেশন চত্বরে মাইক
বেঁধে প্রচার করে।
পরবর্তীতে তারা প্রশাসনের বিভিন্ন স্তরে একটি ডেপুটেশন দেয়। আজ ঠাকুর
বাড়িতে তারা গিয়েছিল প্রাক্তন সাংসদ মমতা ঠাকুরের কাছে মেলা না হওয়ার জন্য একটু
ডেপুটেশন জমা দিতে।
অভিযোগ ডেপুটেশন জমা দিয়ে ঠাকুর বাড়ি থেকে বেরোতেই শান্তনু
ঠাকুর শিবিরের ২০ থেকে ২৫ জনের একটি টিম
তাদের গাড়িতে হামলা চালায়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসতে আততারীরা পালিয়ে
যায়।
খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ও বিজেপি কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার
করে চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। এই ঘটনায় মোট ৬ জন আহত
হয়েছেন। যার মধ্যে মলয় মন্ডল নামে এক বিজেপি কর্মী গুরুতর জখম।

No comments:
Post a Comment