রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে এলাকার মানুষদের।উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক ব্লকের পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের দেওনা গ্রামে বিহার-বাংলার মধ্যে যোগাযোগের জন্য অন্যতম সেতুর শিল্যান্যাস করতে এসে এমনই বলেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী।
বুধবার সুধানী নদীর উপর সুধা সেতু তৈরী হলে দুই রাজ্যের মধ্যে যোগাযোগের অন্যতম রাস্তা খুলে যাবে খুব শীঘ্রই।এই সেতুটি রাজ্য সরকারের এস আর ডি এ দপ্তর থেকে ৩ কোটি ১০ লক্ষ টাকা আর্থিক বরাদ্দে নির্মিত হচ্ছে।সেতুটির একপাশে বাংলার সীমানায় মাত্র দুটি গ্রাম। আর উল্টো দিকে বিহারের কিশনগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা।
সুবিধা অসুবিধায় এলাকার বাসিন্দাদের বেশির ভাগ ক্ষেত্রেই ছুটতে হয় বিহারে।কিন্তু গত বছর বর্ষার সময় সেতুর অভাবে যোগাযোগ ব্যবস্থা রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ে।তাই ওই এলাকার বাসিন্দাদের তরফে একটি স্থায়ী সেতুর দাবি ক্রমশ জোড়ালো হয়ে ওঠে।
বিষয়টির গুরুত্ত্ব বুঝতে পেরে এগিয়ে আসেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী।অবশেষে সেতুটির শিল্যান্যাস হওয়ায় এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ও স্বপ্ন পূরণ হতে চলেছে।
এদিন শিলান্যাস অনুষ্ঠানে শ্রম দপ্তরের রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানী ছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান শাবনাজ পারভীন,প্রাক্তন প্রধান লাল মহম্মদ,জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য গোলাম রসুল প্রমুখ।

No comments:
Post a Comment