কামারহাটি নজরুল মঞ্চ নতুন রূপে সাজানো হলো। ১৯৯৪ সালে বামফ্রন্টের আমলে কামারহাটি নজরুল মঞ্চ তৈরি হয়, কিন্তু আধুনিকতার ভারে নজরুল মঞ্চ জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়।
কামারহাটি চেয়ারম্যান গোপাল সাহার উদ্যোগে ঐতিহ্যবাহী কামারহাটি নজরুল মঞ্চ ৮৫০ আসন বিশিষ্ট ও বাতানুকূল আধুনিক পরিষেবা সহযোগে নবরূপে সাজানো হয়।
পৌর নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায় ও প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র, ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও নেতৃত্ব বৃন্দ।

No comments:
Post a Comment