উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ
ব্লকের বামনপুকুরে বাসন্তী হাইওয়েতে ভয়াবহ রোড দুর্ঘটনা। বাইক আরোহী দুইজন
কলকাতার দিকে যাচ্ছিলেন। বামন পুকুর পেট্রোল পাম্পের সম্মুখে মালঞ্চ দিক থেকে
যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে দুই বাইক আরোহী। গুরুতর জখম হন তারা।
পুলিশ সূত্রে
জানা যায়, দুজনের মাথায় হেলমেট ছিল না, দ্রুত গতিতে
গাড়ি চালাচ্ছিল তারা, যে কারনে ভয়াবহ দুর্ঘটনা ঘড়ে। ঘটনাস্থলের মিনাখাঁ থানার
পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। অবস্থা
আশঙ্কাজনক হলে কলকাতা আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে
মিনাখাঁ থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর সেভ লাইফ সেভ ড্রাইভ এর মত প্রকল্প রয়েছে
চারিদিকে সচেতন করা হচ্ছে তার পরেও কেন বিনা হেলমেটে বাইক আরোহী বাইক চড়ছেন? উঠছে প্রশ্ন। ঘটনার পূর্ণাঙ্গ
তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।

No comments:
Post a Comment