বাংলার গর্ব মমতা কর্মসূচি ঘোষিত হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আর এই কর্মসূচির অঙ্গ হিসাবে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের রায়ান গ্রামে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি সম্মেলন।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিক, বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকলি গুপ্তা, ১ নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি মানস ভট্টাচার্য, বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ সাদ্দাম, এবং তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া Active5 এর রাজ্য কোর্ডিনেটর সুখেন্দু কোনার সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।
এই স্বীকৃতি সম্মেলনে পুরনো দিনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় ।তাদের উপহার হিসাবে করোনা ভাইরাসের প্রতিষেধক হিসাবে একটি করে মাক্স দেওয়া হয় এবং বৃক্ষরোপণ উৎসব কে আরো চাঙ্গা করতে একটি করে গাছ দেওয়া হয়। প্রায় পাঁচ শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন এই সম্মেলনে।

No comments:
Post a Comment