রবিবার সকালে দিলীপ ঘোষ বেহালায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে বলেন, করোনা মোকাবেলায় রাজ্য সরকার যে সতর্কমূলক ব্যবস্থা নিয়েছে সেটা ঠিক আছে।
পশ্চিমবাংলায় এখনো সেই রকম পরিস্থিতি তৈরি হয়নি তবু বাচ্চাদের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াটা ঠিক আছে। পৌরসভা নির্বাচনে করোনার প্রভাব পড়তে পারে। সরকারের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করা।মানুষ যাতে ভোট দিতে পারে,নির্বাচন আসলে এখানে বহু ভাইরাস বেরোয় ,সেটার থেকেও নিরাপত্তা দেওয়া উচিত রাজ্য সরকারের।
দিলীপ ঘোষ বলেন, শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় পার্টিতে জয়েন করেছেন এই অব্দি ঠিক আছে, দলের সবার জন্য একই স্ট্যান্ড পয়েন্ট।
শোভন চট্টোপাধ্যায় গত এক বছর ধরে ইন অ্যাক্টিভ রয়েছেন ,ব্যক্তিগত জীবনেও ইন একটিভ রয়েছেন ,রাজনৈতিক জীবন ইন একটিভ রয়েছেন , তিনি সক্রিয় হোন এটাই চাইবো। কারোর জন্য আলাদা স্ট্যান্ড পয়েন্ট নেই ,পার্টির একটা স্ট্যান্ড পয়েন্ট,আর সেটাই সবাইকে মেনে চলতে হবে.।

No comments:
Post a Comment