"বাংলার গর্ব মমতা"কর্মসূচিকে সামনে রেখে আজ সাংবাদিকদের সাথে বৈঠক করলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল যুব সভাপতি তথা তরুণ তুর্কি নেতা অভিষেক গুহ ,তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল বসাক ,তৃণমূলের জেলা সহ সভাপতি নিখিল সিংহরায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
আজ দক্ষিণ দিনাজপুরের পতিরামের পথ সাথীতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিধায়ক তোরাফ বাবু ও তৃণমূল যুব সভাপতি অভিষেক বাবু কেন এমন বৈঠক তার ব্যাখ্যা দেন এবং তৃণমূল সরকারের আমলের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসুচির পরিসংখ্যান তুলে ধরেন সাংবাদিকদের সামনে।
তোরাফ বাবু জানান ,অন্য বিধানসভা গুলিতে কি হয়েছে না হয়েছে আমি জানিনা তবে আমার বিধানসভা এলাকায় দলমত নির্বিশেষে সকলের দাবিদাওয়া পূরণে তিনি সচেষ্ট বলে জানান এবং বিগত পঞ্চায়েত নির্বাচনে বুথ দখল বা ছাপ্পা ভোটের কোনো অভিযোগ নেই ।
উদাহরণ হিসাবে তিনি বিজেপির অন্যতম নেতা বীরেশ চন্দ্র সাহার নাম উল্লেখ করেন। তোরাফ বাবু জানান বিজেপি নেতা তাঁকে অনুরোধ করেছিলেন কুমারগঞ্জ ওভার ব্রিজ থেকে নিচে নামার সিঁড়িতে তার এবং তার মতো বয়স্ক লোকেদের রেলিং না থাকার কারণে উঠতে নামতে ভীষণ কষ্ট হয়।
এই দাবি জানা মাত্রই তিনি সবার আগে অগ্রাধিকার দিয়ে সেই সিঁড়িতে স্টিলের রেলিং এর ব্যবস্থা করেন এবং কাজ হবার পর বিজেপি নেতা বীরেশ বাবু তাঁকে মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। তিনি আরো বলেন অগ্রাধিকার দিয়ে তিনি তার এলাকার প্রতিটি অঞ্চলে পাকা রাস্তা ,শ্মশান ঘাট ,বিশ্রামাগার করেছেন।
তার পরবর্তী লক্ষ্য কি সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, স্থানীয় কুমারগঞ্জ ফরেস্টকে তিনি পিকনিক স্পট তৈরী করবেন। সাংবাদিকরা স্থানীয় কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভালো চিকিৎসকের অভাবের বিষয়টি নজরে আনলে তোরাফ বাবু জানান তিনি এবিষয়ে লিখিত আকারে জেলা মুখ্য স্বাস্থ আধিকারিক কে জানিয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসবেন।

No comments:
Post a Comment