মানুষকে ঘরমুখী করতে এবার কঠোর হলো উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 March 2020

মানুষকে ঘরমুখী করতে এবার কঠোর হলো উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ





করোনা ভাইরাস মোকাবিলায় এলাকার মানুষকে সুস্থ রাখতে নিজেদেরকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সবকিছুকে উপেক্ষা করে বিনা প্রয়োজনে ঘর থেকে রাস্তায় নেমেছেন বহু মানুষ।



কার কথা কে শোনে; বারংবার এলাকার মানুষকে অনুরোধ,অনুনয়,বিনয়ের সাথে বোঝানোর পাশাপাশি মাইকিং প্রচারও শুরু করেছিল পুলিশ। কিন্তু এতেও মানুষের মধ্যে সচেতনতা ফেরেনি একটুও। এলাকার মানুষকে সুস্থ রাখতে এবার কঠোর হলো পুলিশ।



বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বার হলে শাসনের সঙ্গে পুলিশ মোকাবিলা করছে। মঙ্গলবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানা এলাকায় দেখা গেল এই দৃশ্য। পাশাপাশি,  করোনা ভাইরাস এর পরিস্থিতির মোকাবিলায় সক্রিয়তা দেখা গেল আমডাঙা থানার পুলিশের।

No comments:

Post a Comment

Post Top Ad