নিজের প্রাপ্য সূযোগ সুবিধা থেকে বঞ্চিত কালচিনি ও রায়মাটাং চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিকরা। বর্তমানে চরম দারিদ্র্যতার মধ্যে কোনোক্রমে দিনপাত করছে অবসরপ্রাপ্ত শ্রমিকরা।
কালচিনি চা বাগানের বিগত ১৩ বছরে যে সমস্ত শ্রমিক অবসর নিয়েছে তারা তাদের প্রাপ্য গ্যাচুইটি ও জমানো প্রোফিডেণ্ট ফাণ্ডের টাকা থেকে বঞ্চিত এমনকি ১৩ বছর আগে যারা অবসর নিয়েছে তারাও এখন ওবধি গ্রাচুইটি ও প্রফিডেণ্ট ফাণ্ডের টাকা পায়নি হাতে।
অনেক শ্রমিক তো মাড়া গিয়েছে নিজের প্রাপ্য টাকা না পেয়ে। অবসরপ্রাপ্ত শ্রমিকরা জানান মাসে মাসে বাগান কতৃপক্ষ আমাদের থেকে প্রোফিডেণ্ট ফাণ্ড বাবদ টাকা কেটে নিয়েছে কিন্ত জমা করেনি ফলস্বরূপ আমরা আজ অবসরের কিছূই পাচ্ছিনা আর এখন তো পাঁচ মাস থেকে বাগান বন্ধ এখন তো আর পাবার আশা ও নেই।
এমন কি পেনশনের সুবিধা ও মিলছেনা ফলস্বরূপ দারুণ সমস্যার মধ্যে এই অবসরপ্রাপ্ত শ্রমিকরা কেননা এখন তাদের শারীরিক শ্রম করে অন্য জায়গায় কাজ করার মত ক্ষমতা নেই ফলতঃ বর্তমানে আধা পেট খেয়ে অথবা উপবাস করে দিনপাত করতে হচ্ছে। তাদের ভরসা একটাই বৃদ্ধ ভাতার কিন্ত সেই ভাতা ও সবাই পায়না।

No comments:
Post a Comment