বিদ্যুৎ দফতরের ভুতুড়ে বিল কালিগঞ্জে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 16 March 2020

বিদ্যুৎ দফতরের ভুতুড়ে বিল কালিগঞ্জে



বিদ্যুৎ দফতরের ভুতুড়ে বিলের  কারনে মাথায় হাত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুরসভার ১৩ নং ওয়ার্ডের হাসপাতাল পাড়ার বাসিন্দা সঞ্জিত  কৈরীর।গত শনিবার ডাক পোস্টের মাধ্যমে তার কাছে বিদ্যুৎ দফতরের চিঠি আসে।




 চিঠি খুলে দেখতেই মাথায় হাত সঞ্জিত কৈরীর।কারন বকেয়া বিল হিসাবে তার কাছে বিদ্যুৎ দফতরের নোটিস আসে তার ৪ লক্ষ ১৩ হাজার ৭০০ টাকা ৮৯ টাকা বাকি রয়েছে। সোমবার সেই বিদ্যুৎ দফতরের নোটিশ নিয়ে কালিয়াগঞ্জের বিদ্যুৎ  দফতরে জানন এবং লিখিতো অভিযোগ দায়ের করেন তিনি।



 কিভাবে তার এত টাকা বিল এলো ! সঞ্জিত বাবু জানান, তিনি একজন হাই ব্লাড  পেশারের রোগী। বিল খোলার  পর  এক প্রকার তিনি অসুস্থ্ হয়ে পড়েন। কারন তার কোন বিল বাকি না থাকলেও এত টাকা বিল কিভাবে এলো! 



বিদ্যুৎ দফতরের সাথে কথা বলার পর  জানতে পারেন, এটি ভুল বসতো গেছে।তার কোন বিদ্যুৎ বিল বাকি নাই। কিন্তু বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জেরে তার প্রানহানি হতে পারতো। তার দায় কি বিদ্যুৎ দফতর নিতো প্রশ্ন সঞ্জিত বাবুর।



এদিকে স্টেশন ম্যানেজার সুদীপ কুমার জানান, ভুল বসতো এই বিল গেছে তার কাছে।তার অভিযোগ পাবার পর দেখা যায় তার কোন বিদ্যুৎ বিল বাকি নেই।এই ধরনের ভুল হয়ে থাকলে বিদ্যুৎ দপ্তরে এসে অভিযোগ দায়ের করা হলেই সমস্যার সমাধান হয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad