প্রধানমন্ত্রী গ্ৰামীণ সড়ক যোজনার কাজ ঠিকমত হচ্ছেনা এবং যা গাইডলাইন রয়েছে কাজের, সেই অনুযায়ী কাজ হচ্ছেনা এই অভিযোগ তুলে হাসিমারাতে প্রধানমন্ত্রী গ্ৰামীণ সড়ক যোজনা কাজ বন্ধ করে দিল বিজেপি।
আলিপুরদুয়ার জেলার হাসিমারা পেট্রোল পাম্প থেকে মালঙ্গী ওবধি প্রায় পাঁচ কিমি সড়ক প্রধানমন্ত্রী গ্ৰামীণ সড়ক যোজনায় অন্তগত নির্মাণ কাজ চলছে। কিন্ত বিজেপির অভিযোগ যেই ভাবে কাজ করতে হবে গাইডলাইনে আছে সেই অনুযায়ী কাজ হচ্ছেনা।
খুব নিম্লমানের কাজ হচ্ছে এই অভিযোগ এনে সোমবার সকালে বিজেপি নেতা কর্মীরা মালঙ্গী পেট্রোলপাম্পের সামনে জমায়েত হয়ে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিল। বিজেপির আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক বীরেন্দ্র বারা জানান যে, খুবই নিম্নমানের কাজ হচ্ছে এবং সরকারি কোটি টাকা নয়ছয় হচ্ছে ঠিকাদার ঠিকমত কাজ করছেনা তাই আমরা আজ কাজ বন্ধ করে দিয়েছি।
যা গাইডলাইন আছে সেই অনুযায়ী কাজ করতে হবে নচেৎ আমরা কাজ করতে দেবোনা। এই বিষয়ে এলাকায় সড়ক নির্মাণের কতৃপক্ষকে পাওয়া যায়নি।সড়ক নির্মাণে থাকা এক কর্মী জানান যে ঠিকাদার বা ম্যানেজার কেউ নেই এবং বিজেপি দল থেকে এসে কাজ বন্ধ করে দিয়েছে ফলে কাজ বন্ধ আছে।

No comments:
Post a Comment