চিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আরও ৭৮ জন। দেশটিতে ওইদিন করোনায় মারা গেছেন আরও সাতজন। গত কয়েকদিন ধরে দেশটি ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা কমে আসার পর হঠাৎ করেই ফের এই ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন চীনা কর্তৃপক্ষ।
তবে আশার কথা হচ্ছে, করোনায় নতুন আক্রান্তদের ৭৪ জনই চীনের বাইরে থেকে আগত। ফলে বহিরাগতদের জন্য কঠোর ব্যবস্থা গহেণ করেছে চীনা কর্তৃপক্ষ। এখন থেকে যেসব বিদেশি চীনে আসবেন তাদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকতে হবে।
চিনে সোমবার নতুন করে আরও ৭৮ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এই সংখ্যা গত রোববারের তুলনায় প্রায় দ্বিগুণ। ওইদিন করোনায় আক্রান্ত হয়েছিল মাত্র ৩৯ জন।
গত ডিসেম্বরের শেষ নাগাদ চীনের উহান শহর থেকে গোটা দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এর পর বিশ্বের অন্যান্য দেশেও এটি ছড়িয়ে পড়ে। সোমবার পর্ন্ত চীনের মোট ৮১১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন দেশটির ৩২৭৭ জন মানুষ।

No comments:
Post a Comment