পশ্চিমবঙ্গ ও সিকিমের রেল যোগাযোগের কাজ চলাকালীন বচসা; প্রকাশ্যে চলল গুলি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 March 2020

পশ্চিমবঙ্গ ও সিকিমের রেল যোগাযোগের কাজ চলাকালীন বচসা; প্রকাশ্যে চলল গুলি





পশ্চিমবঙ্গের সাথে সিকিমের রেল যোগাযোগ গড়ে তুলতে নতুন রেল  লাইনের কাজ চলছে। আর তা নিয়েই মঙ্গলবার  ঠিকাদারদের মধ্যে ঝামেলা হয়। শিলিগুড়ি সিকিম সড়কের ১০ মাইলে মঙ্গলবার  বিকেলে প্রকাশ্যে গুলি চলে এবং গুলি চালানোর ঘটনায় দু'জন আহত হয়।





গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিনয় তামাং জানিয়েছেন, এই ঘটনায় মূল অভিযুক্ত কালিম্পং পৌরসভার কাউন্সিলর কুনাল প্রধান। প্রকাশ্যে গুলি চালানোর ঘটনার পর ব্যাপক আতঙ্ক ছড়ায় ১০ মাইল এলাকায়।





ঘটনার জেরে বন্ধ হয়ে যায় শিলিগুড়ি-সিকিমের  সড়ক যোগাযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে একজনকে ভর্তি করা হয় কালিংপং হাসপাতলে এবং অপরজনকে পাঠানো হয় শিলিগুড়ির একটি নার্সিংহোমে। 




জানা গিয়েছে, আহত হয়েছেন ডিভিশনাল ম্যানেজার পেম্মবা তামাং। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে কালিম্পং পুলিশ। গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিনয় তামাং জানিয়েছেন, কুনাল প্রধানকে গোর্খা জনমুক্তি মোর্চা থেকে সাসপেন্ড করা হয়েছে।





আজকের গন্ডগোলের পর বিনয় তামাং এবং অনিত থাপা জরুরি বৈঠকে বসেন। বিনয় তামাং আরও জানান,দোষীদের গ্রেপ্তার করা হবে। তবে নতুন করে এই ঘটনায় পাহাড়ে উত্তেজনা ছড়িয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad