কোচবিহার জেলাতেও শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 March 2020

কোচবিহার জেলাতেও শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা





বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। জেলায় এ বছর উচ্চমাধ্যমিকে ছাত্রদের চেয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। জেলায় এ বছর মোট ২৭ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী রয়েছে।





এর মধ্যে ছাত্র সংখ্যা ১২ হাজার ১০৯ জন এবং ছাত্রীর সংখ্যা ১৫ হাজার ১৯০ জন। মোট ১০১ টি পরীক্ষা কেন্দ্র। মেন ভেনু ২৪ টি এবং সাব ভেনু রয়েছে ৭৭ টি।এরমধ্যে স্পর্শকাতর ১৪ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।





এর মধ্যে কোচবিহার সদর মহকুমায় ৩ টি, মাথাভাঙ্গা মহকুমায় ৪ টি, দিনহাটা মহকুমায় ৩ টি, তুফানগঞ্জ মহকুমায় ২ টি, মেখলিগঞ্জ মহকুমায় ২ টি।




এই সমস্ত পরীক্ষাকেন্দ্র গুলিতে ভিডিও ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পরীক্ষা কেন্দ্র গুলিতে বিশেষ সতর্কতা হিসাবে  মোবাইল ও হ্যান্ড স্ক্যানার ব্যবস্থাও করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad