টানা ছয় ঘণ্টার বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল ৮০ বছর বয়সী এক বৃদ্ধার। জানা যায় টানা বৃষ্টির ফলে মাটির বাড়ি নরম হয়ে যায় এবং গরবেতা থানার নরহরিপুর গ্রামে ৮০ বছর বয়সী বৃদ্ধা তরুলতা নামে ওই বৃদ্ধার মৃত্যু হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যায়, নিজের বাড়িতে মাটির ঘরে থাকতেন তরুলতা নামে ৮০ বছরের ওই বৃদ্ধা। বুধবার ঝড় বৃষ্টির ফলে হঠাৎই দেওয়াল ভেঙ্গে পড়ে যায়। দেওয়ালের নীচে চাপা পড়েন ওই বৃদ্ধা। এলাকার মানুষ এসে উদ্ধার করতে হাত লাগায়।
তবে বৃদ্ধাকে ভাঙ্গা দেওয়ালের নীচ থেকে উদ্ধার করার পরে আর বাঁচানো সম্ভব হয়নি। পরে গোটা ঘটনা জানানো হয় গরবেতা থানায়। ঘটনাস্থলে গরবেতা থানার পুলিশ এসে বৃদ্ধাকে নিয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

No comments:
Post a Comment