সুন্দরবনে কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে বাঘে নিলো এক মতসজীবকে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

সুন্দরবনে কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে বাঘে নিলো এক মতসজীবকে




সুন্দরবনে কাঁকড়া সংগ্রহ করতে  গিয়ে আজ সকালে   বাঘের আক্রমণে প্রাণ গেল এক মতসজীবির।  নিহত মতসজীবির নাম  বাসুদেব সরকার। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবনের উপকূলীয় থানার কুমিরমারি গ্রামের বাসিন্দা তিনি।





জানা যায়,   রবিবার সকালে কুমিরমারি গ্রাম থেকে তিনজনের একটি মৎস্যজীবী নৌকা চড়ে কাঁকড়া সংগ্রহ করতে  সুন্দরবনের  ঝিলা দু’নম্বর জঙ্গলে যান। খাদ কেটে কাঁকড়া সংগ্রহের সময় হঠাৎই বাঘ লাফিয়ে পড়ে কাঁকড়া শিকারি বাসুদেবের উপর। সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই বাঘ নিয়ে চলে যায় বাসুদেবকে।





এরপর তাঁর   সহকর্মীরা  কোদাল নিয়ে কিছুদূর বাঘকে তাড়াও করেন তারা।  কিন্তু গভীর জঙ্গলে ঢুকে পড়ে বাঘ। কোনভাবেই আর তাঁকে ছাড়িয়ে আনা গেল না। এই ঘটনায় বনদপ্তরের দাবি,  বেআইনিভাবে জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করতে ঢুকেছিলেন তিনি। 

No comments:

Post a Comment

Post Top Ad