বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। মাত্র ৩ মাসেই বিশ্বের ১৯৭ দেশে ছড়িয়ে পড়েছে এই মারন করোনা ভাইরাসটি। এতে আক্রান্ত হয়েছে প্রায় ৪ লাখ ২১ হাজার ৩৬৭ জন। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮১০ জনের। পুরো বিশ্বে বর্তমানে প্রায় ২ লাখ ৯৪ হাজার ১৬৯ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। যাদের মধ্যে ১২ হাজার ৯৮১ জনের অবস্থা গুরুতর। চিকিৎসায় সারা বিশ্বের প্রায় ১ লাখ ৮ হাজার ৩৮৮ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে ইতালির অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই সরকারি হিসেবে প্রায় ৬ থেকে ৭ শতাধিক লোকের মৃত্যু হচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ৬ হাজার ৮২০জন। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ইতালিতেই ৭৪৩ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৪৯ জন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় একদিনেই প্রায় ৯ হাজার ২৪৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৩২ জন। মৃতের সংখ্যার দিক থেকে পিছিয়ে নেই স্পেনও। ২৪ ঘণ্টার হিসেবে মৃতের সংখ্যা ৫১৪ জন। আর একদিনেই আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৪৯ জন।
ফ্রান্স, ইরান, জার্মানি, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডে প্রতিদিনই রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ২ হাজার ৪৪৮ জন আক্রান্তের বিপরীতে মারা গেছেন ২৪০ জন। ইরানে ১ হাজার ৭৬২ জনের বিপরীতে ১২২ জন, জার্মানিতে ৩ হাজার ৯৩০ জনের বিপরীতে ৩৪ জন, যুক্তরাজ্যে ১ হাজার ৪২৭ জনের বিপরীতে ৮৭ জন ও নেদারল্যান্ডে ৮১১ জনের বিপরীতে ৬৩ জন মৃত্যুবরণ করেছে।

No comments:
Post a Comment