হলদিবাড়ি চা বাগান থেকে উদ্ধার হলো একটি চিতাবাঘ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে চা বাগানের ২৪ নং সেকশনে বনদফতরের পাতা খাঁচায় ধরা পড়ে।
জানা যায়, ওই চা বাগানে গত প্রায় এক মাস ধরেই চিতাবাঘের আতঙ্ক ছিল। তারপরই বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা ২৪ নং সেকশনে খাচা পাতে এবং ছাগলের টোপ দিয়ে রাখে। শুক্রবার সকালে বাগানের শ্রমিকরাই চিতাবাঘটিকে খাচা বন্দি অবস্থায় দেখতে পায়।
তারপরই এলাকার বাসিন্দারা বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌছে চিতাবাঘটিকে উদ্ধার করেছেন। বন দফত্র সুত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

No comments:
Post a Comment