করোনা ভাইরাস প্রতিরোধে ভুল চিকিৎসা পদ্ধতির ভিডিও ভাইরাল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 January 2020

করোনা ভাইরাস প্রতিরোধে ভুল চিকিৎসা পদ্ধতির ভিডিও ভাইরাল




করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত পুরো বিশ্ব। প্রাণহানির সংখ্যাও বেড়ে চলেছে দ্রুতই। এমন সময়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে করোনাভাইরাসের ভুয়া চিকিৎসা পদ্ধতি ভাইরাল হয়েছে।

ভুয়া ঐ ভাইরাল হওয়া ট্যুইটার ও ফেসবুকের পোস্টগুলোতে বলা হচ্ছে, ‘চীনের একদল বিশেষজ্ঞ বলেছেন, লবণ জল মুখে নিয়ে কুলি করলে এই নতুন ভাইরাসের আক্রমণ থেকে বাঁচা যাবে।’

তবে বার্তা সংস্থা এএফপি ফ্যাক্টচেক করে জানিয়েছে, পদ্ধতিটি সঠিক নয়। কোন বিশেষজ্ঞ ব্যক্তি এমনটি বলেননি। এতে বলা হয়, স্যালাইন জল নতুন ভাইরাস প্রতিরোধে সক্ষম নয়। কেউ যেন এটি শেয়ার না করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এএফপিকে জানায়, স্যালাইন জল করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে না।

উল্লেখ্য এশিয়ার কয়েকটি দেশ ছাড়াও এ ভাইরাস ছড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ায়। সেসব জায়গায় চিকিৎসকদের সতর্ক অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হংকংয়ে সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।







সূত্র: কালের কণ্ঠ

No comments:

Post a Comment

Post Top Ad