উত্তর দিনাজপুরে গুলিবিদ্ধ ওষুধ ব্যবসায়ী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 January 2020

উত্তর দিনাজপুরে গুলিবিদ্ধ ওষুধ ব্যবসায়ী





নিজস্ব সংবাদদাতাঃ এক ওষুধ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই করার চেষ্টা দুষ্কৃতিদের।  ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভাঙাবাড়ি একালায়। গুলিবিদ্ধ ওই ওষুধ ব্যবসায়ী সুশান্ত সরকারকে প্রথমে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  পরে তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।  দুষ্কৃতিরা গুলি করে পালিয়েছে। দুষ্কৃতিদের তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  হেমতাবাদের বাসিন্দা পাইকারি ওষুধ ব্যবসায়ী সুশান্ত সরকার ডালখোলা, কানকি, করনদিঘী সহ বিভিন্ন এলাকায় পাইকারি ওষুধ বিক্রি করেন। ওষুধ বিক্রি করে বিভিন্ন দোকান থেকে টাকা কালেকশন করে মোটরবাইকে চেপে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে রায়গঞ্জ থানার ভাঙাবাড়ি এলাকায় দুষ্কৃতিরা টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে সুশান্ত বাবুকে পিছন থেকে গুলি করে। সুশান্ত বাবুর আর্ত চিৎকারে আশপাশের স্থানীয় ছুটে আসেন।  গুলি করেই পালিয়ে যায় দুষ্কৃতিরা। স্থানীয় বাসিন্দারাই গুলিবিদ্ধ সুশান্ত সরকারকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাকে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।



No comments:

Post a Comment

Post Top Ad