করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় তরুণীর মৃত্যু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 January 2020

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় তরুণীর মৃত্যু





কলকাতায় করোনা ভাইরাসের বলি হলেন এক তরুণী। এ ঘটনায় দেশের বিভিন্ন রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২১ জানুয়ারি রাত ১১টায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষপর্যন্ত সোমবার শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা গেলেন ৩২ বছর বয়সী থাইল্যান্ডের এই তরুণী।

হাসপাতাল সূত্র জানাচ্ছে, করোনা ভাইরাসের মতো সমস্ত উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার মধ্যে পেটের সমস্যা, বমি বমি ভাব এবং জ্বরের উপসর্গ দেখা দিয়েছিল। অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল।

সূত্রের খবর, গত বছরের নভেম্বরের শেষ দিকে থাইল্যান্ড ছেড়ে ভারতে আসেন এই তরুণী। তার আগে নেপালেও গিয়েছিলেন তিনি।

ভারতের থাই কনসুলেট জেনারেলকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মৃতের সমস্ত পরীক্ষার রিপোর্ট চেয়েছেন।

এদিকে থাইল্যান্ডে এখন পর্যন্ত করোনা ভাইরাসের আক্রমণে কমপক্ষে আটজন মারা গেছেন।

করোনা ভাইরাস চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন ১০৬ জন।






সূত্র: ইত্তেফাক

No comments:

Post a Comment

Post Top Ad