নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:- কোচবিহারে আগ্নেয়াস্ত্র সহ তিন যুবককে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার বিকেল ৫.৪৫ মিনিট নাগাদ কোচবিহার পোদ্দার নার্সিংহোম সংলগ্ন আবগারি দপ্তর রোড থেকে ধৃতদের গ্রেফতার করা হয়। শহরের বুকে অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে আবগারি দপ্তর রোডে অভিযান চালায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। সেখানে থেকে ৭এমএম গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম জয়ন্ত বর্মণ(২৩), দিলিপ বিশ্বাস(৩০) ও লিটন রায়(২৭)। তাদের প্রত্যেকের বাড়ি কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত বলে জানা গিয়েছে।
শহরের বুকে গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ ওই তিন যুবক কি উদ্দেশ্যে জড়ো হয়েছিল, তা তদন্ত করে দেখছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

No comments:
Post a Comment