নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: বিএসএফের জওয়ানদের বিরুদ্ধেও উঠল ছাত্রীর শ্রীলতাহানি করার অভিযোগ । ঘটনাটি ঘটেছে জেলার মেখলিগঞ্জ কলেজ মোড়ের সীমান্ত এলাকা খড় খড়িয়া এপি পাবলিক স্কুলের ভিতর । ঘটনা জানাজানি হতেই বিএসএফের জাওয়ানকে আটকে মারধর স্থানীয় লোকজনের । ঘটনার খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে ।
অভিযোগ, সকাল ৮ টায় দুই ছাত্রী স্কুলে আসে নেতাজির জন্মদিবস পালন করতে। ওই সময় স্কুলের কোন শিক্ষক ও অন্যান্য ছাত্র-ছাত্রীরা আসেনি। সেই সুযোগে এক বিএসএফের জওয়ান ছাত্রী দুটিকে বন্দুক দেখিয়ে জামা কাপড় খুলে শ্লীলতাহানি করার চেষ্টা করে। এক ছাত্রী পালিয়ে স্কুলের পাশের এক বাড়িতে গিয়ে ঘটনা খুলে বলে। এর পর ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা দেখা যায়। গ্রামের লোক স্কুলেই আটকে রাখে ওই বিএসএফকে। এর পর পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত জওয়ানকে স্কুল থেকে বের করে থানায় নিয়ে যেতে চাইলে স্কুলের সামনে গ্রামবাসীরা বিএসএফ জওয়ানকে বেধড়ক মারধর করে।
পরে বিশাল পুলিশ ও বিএসএফ বাহিনী এসে ওই জওয়ানকে উদ্ধার করে নিয়ে যায়। এখনও পর্যন্ত লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে লিখিত অভিযোগ করবে বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার।

No comments:
Post a Comment