বঙ্গ বিজেপির সহ-সভাপতি চন্দ্র কুমার বসু দেশের চলমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। দেশ আবার ভাগ হতে চলেছে এমন শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কঠোর বার্তা নিয়েছেন তিনি।
জাতীয়তাবাদী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার। ২৩ জানুয়ারি ছিল নেতাজির জন্মদিন। সে উপলক্ষ্যে আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্র কুমার বলেন, নেতাজি-ই একমাত্র নেতা, যার আদর্শ এই জাতিকে একত্রিত রাখতে পারে। আজ দেশটা ভেঙে পড়ছে। আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তবে ভারতে নানা সম্প্রদায়ের মধ্যে ঐক্য নেই।
সূত্র: বিডি প্রতিদিন

No comments:
Post a Comment