রায়গঞ্জের শ্রমিক মেলায় শ্রমিকদের দেড় কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়ার অঙ্গীকার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 27 January 2020

রায়গঞ্জের শ্রমিক মেলায় শ্রমিকদের দেড় কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়ার অঙ্গীকার






নিজস্ব সংবাদদাতাঃ  সোমবার থেকে শুরু হওয়া রায়গঞ্জে তিনদিন ব্যাপী শ্রমিক মেলায় নির্মান, পরিবহন, অসংগঠিত শ্রমিকদের প্রায় দেড় কোটি টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের মাঠে শ্রমিক মেলার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, অতিরিক্ত জেলাশাসক মৃদুল হালদার, রায়গঞ্জ মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ, জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পূর্নেন্দু দে,  রায়গঞ্জের ডেপুটি লেবার কমিশনার নরেন্দ্রনাথ আইচ, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস,  ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার  সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

তিনদিনের এই শ্রমিক মেলায় শুধুমাত্র রায়গঞ্জ মহকুমার ১৩৬৬ জন শ্রমিককে দেড় কোটি টাকার আর্থিক সাহায্য প্রদান করা হবে। মূলতঃ চিকিৎসা,  ছেলেমেয়েদের শিক্ষা অনুদান ও মৃত্যুজনিত পারিবারিক আর্থিক সহায়তা বাবদ আর্থিক সুবিধা পাবেন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা।

২০১১ সালে রাজ্যে মা মাটি মানুষের সরকার গঠনের পর রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সাল পর্যন্ত  ২ লক্ষ ৭১ হাজার ১৭৪ জন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিককে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হয়েছিল। যদিও এই সময়ে ৭১ হাজার ৯৬৬ জন শ্রমিক ওই সামাজিক সহায়তা প্রকল্পের সুবিধা পেয়েছেন। তাঁরা ৩৯ কোটি ৩৪ লক্ষ ৪৫ হাজার টাকার সুবিধা পেয়েছেন। সামাজিক ও-ই সহায়তা প্রকল্পে শুরু থেকে এখনও পর্যন্ত ৩ লক্ষ ২৪ হাজার শ্রমিককে প্রকল্পের আওতায় আনা হয়েছে।  শ্রমিক মেলায় শ্রমিকদের সুবিধা পাইয়ে দেওয়া ও বিভিন্ন প্রকল্পের বিষয়ে সচেতনতার প্রচার চালানো হবে। মেলা চলবে আগামী ২৯ শে জানুয়ারি পর্যন্ত।


No comments:

Post a Comment

Post Top Ad