মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে এনআরসি বিরোধিতায় নমঃশূদ্রদের নিয়ে পথে নামল মতুয়া সম্প্রদায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 January 2020

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে এনআরসি বিরোধিতায় নমঃশূদ্রদের নিয়ে পথে নামল মতুয়া সম্প্রদায়






নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচন কমিশন নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন সংসদ মমতাবালা ঠাকুরের।
গতকাল শুক্রবার তৃণমূল ভবনে জেলা সভাপতিদের নিয়ে এক জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেওয়া হয় নমঃশূদ্র সেল তৈরি করার। এনআরসি নিয়ে বাড়ী বাড়ী গিয়ে প্রচার করার বার্তা। ২৪ ঘন্টা না কাটতেই বনগাঁ লোকসভার  ডাকবাংলা মোড় থেকে স্বরূপনগর বিডিও অফিস পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পদযাত্রা করেন উত্তর ২৪ পরগনা জেলার কার্যকরী সভাপতি নারায়ন গোস্বামী, প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর, আইএনটিটিইউসি জেলার নেতা গোপাল শেঠ, তৃণমূল নেতা আবুল কালাম আজাদ সহ ছাত্র-যুব থেকে শুরু করে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ।

ডাঙ্গা, নিশান, ঢোল, ঘন্টা নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার পদযাত্রা করলেন মতুয়া সংঘের সভাপতি মমতা বালা ঠাকুর। তিনি বলেন আমরা তো দেশের নাগরিক, নাগরিকত্ব পেয়ে গেছি আমাদের নতুন করে আবার কি নাগরিকত্ব দেবে এই সরকার। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে কিন্তু রাজ্যের নেতারা এক এক সময় এক এক রকম কথা বলছে, রাজ্যে বিজেপি নেতা দু'রকম কথা বলছেন, পাশাপাশি বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে রাজ্য নির্বাচন কমিশন ভোটার তালিকার কারচুপি করার চেষ্টা করছে। ইতিমধ্যে প্রায় ৪০ লক্ষ নতুন ভোটার হয়েছে, প্রায় ৩ লক্ষ পুরনো ভোটারের নাম  বাদ গেছে, এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন খুবই চিন্তিত নমঃশূদ্র ভোট দিয়ে রাজনীতি করছে বিজেপি ।

No comments:

Post a Comment

Post Top Ad