নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ বনবিভাগীয় চিকিৎসালয় পুনরায় চালুর দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হল বনবস্তিবাসীরা । উল্লেখ্য আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজাভাতখাওয়াতে বনদপ্তরের পক্ষ থেকে বনবস্তিবাসিন্দাদের জন্য একটি স্বাস্থ্য কেন্দ্র বনবিভাগীয় চিকিৎসালয় ছিল, যেটি কয়েকবছর আগে বন্ধ করে দেয়। আর এই বনদপ্তরের স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ করে দেওয়ার ফলে সমস্যায় পড়ে রাজাভাতখাওয়া ও তার সন্নিকিট বিভিন্ন বনবস্তির বাসিন্দারা। কেননা এই এলাকায় অন্য কোনো চিকিৎসার মাধ্যম নেই । কিছু হলেই প্রায় ২২ কিমি দূরে আলিপুরদুয়ার যেতে হবে বাসিন্দাদের ।
একসময় এই স্বাস্থ্যকেন্দ্রে সব ধরনের পরিষেবা পেত বনবস্তি বাসিন্দারা এবং বনদপ্তরের দ্বারা পরিচালিত এটি ছিল এই এলাকার একমাত্র স্থাস্থ্য্যকেন্দ্র, কিন্ত প্রায় আড়াই বছর আগে হঠাৎ এই বনবিভাগীয় চিকিৎসালয়টি বন্ধ করে দেয় বনদপ্তর। শুক্রবার বনবস্তি বাসিন্দারা পুনরায় এই বনবিভাগীয় চিকিৎসালয়টি খোলার দাবিতে সকাল থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে।

No comments:
Post a Comment