নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ লেপচাখাতে রাত্রিযাপনের পর শুক্রবার সকালে আলিপুরদুয়ারে নেমে আসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আলিপুরদুয়ারে বিজেপির জেলা দলীয় কার্যালয়ে বিজেপির আলিপুরদুয়ার শহরের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে বৈঠকে করছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
উল্লেখ্য গত বুধবার দুপুর একটা নাগাদ আলিপুরদুয়ারে ফালাকাটাতে আসেন দিলীপ ঘোষ। ফালাকাটাতে বিজেপির অভিনন্দন যাত্রায় তিনি যোগ দেন। তারপর সেখান থেকে কালচিনি ব্লকের বক্সা পাহাড়ের লেপচাখাতে চলে যান এবং গতকাল বক্সা ফোর্টে নেতাজির জন্মজয়ন্তী পালন করেন এবং বক্সা পাহাড়ের গ্ৰাম গুলোতে জনসংযোগ কর্মসূচি চালান। এরপর গতকাল লেপচাখাতে রাত্রিযাপন করে শুক্রবার সকালে আলিপুরদুয়ারে বিজেপির জেলা দলীয় কার্যালয়ে আয়োজিত বৈঠকে যোগদেন।

No comments:
Post a Comment