নিজস্ব সংবাদদাতাঃ আজ সকালে পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকায় চায় পে চর্চায় অংশগ্রহণ করেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সাথে ছিলেন রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও জেলা বিজেপি নেতৃত্ব। এদিন মঙ্গলবাড়ী এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ করেন দিলীপ ঘোষ। এরপর চায়ের দোকানে বসে চা পান করেন ও মানুষের সাথে কথা বলেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, "বিধানসভায় ৫৪ টির মধ্যে ৫০ টা আসন উত্তরবঙ্গ থেকে বিজেপি জিতবে। এটা নিশ্চিত সেই জন্য কাজ করছি। আর এটা মানুষ বুঝিয়ে দিয়েছেন। যত জায়গায় অভিনন্দন যাত্রা হয়েছে প্রত্যেকদিন নতুন রেকর্ড হচ্ছে। প্রত্যেকদিন লোক বাড়ছে। এত পুলিশি বাধা, সরকার প্রশাসনের বাধা সত্ত্বেও জনসমাবেশ। কোথাও পারমিশন দেওয়া হচ্ছে না। আমাদের আইন মানতে বাধ্য করা হচ্ছে। আমাদের গণতান্ত্রিক অধিকারকে লুট করা হচ্ছে। আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করছি।"

No comments:
Post a Comment