বিদ্যুৎ কর্মীর বাড়ীতে ধর্নায় বসলেন প্রেমিকা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 January 2020

বিদ্যুৎ কর্মীর বাড়ীতে ধর্নায় বসলেন প্রেমিকা




নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:- বিয়ের দাবিতে দিনহাটা ২নং ব্লকের নিগমনগর এলাকার পেশায় বিদ্যুৎ কর্মী বাপ্পা দেবনাথ- এর বাড়ীতে ধর্নায় বসলেন এক প্রেমিকা। রবিবার বিকেল থেকে ওই প্রেমিকা প্রেমিকের বাড়ীতে ধর্নায় বসেন।

ওই প্রেমিকা অভিযোগ করে বলেন, তার সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিলেন ওই প্রেমিক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের পরেও বিয়ে করতে অনীহা প্রকাশ করায় গতকাল সন্ধ্যার থেকে অভিযোগকারী ওই মহিলা প্রেমিকের বাড়ীতে ধর্নায় বসে। অভিযোগকারী প্রেমিকা আরও বলেন, প্রথমে তার অন্যত্র বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর একটি সন্তান তার কাছে রয়েছে। সব কিছু জেনেই নাকি ওই প্রেমিক তার সঙ্গে দীর্ঘদিন সহবাস করে। পরবর্তীতে প্রেমিকা জানতে পারে ছেলেটির সঙ্গে বিয়ে দেওয়ার জন্য অন্যত্র মেয়ে সম্বন্ধ দেখাদেখি করছে বাড়ির লোক। জানতে পেরেই গতকাল সন্ধ্যার থেকে সে ধর্নায় বসে। যদিও অভিযোগ অস্বীকার করে প্রেমিকের মা বলেন, দোকান ভাড়া নেওয়ার সুবাদে তার ছেলের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলার চেষ্টা করে ওই মহিলা। পরবর্তীতে ছেলেটির কাজের জায়গায় গিয়ে তার কাছ থেকে নানান সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে। ছেলেটির সঙ্গে অভিযোগকারী ওই মহিলার কোন সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দেয় ছেলের মা।

অভিযোগকারী প্রেমিকার বাবা বলেন, দীর্ঘদিন ধরে তার মেয়ের সঙ্গে ওই ছেলের সম্পর্ক রয়েছে, এর বেশি তিনি আর কিছু জানেন না। এদিকে ওই যুবতী ওই বিদ্যুৎ কর্মীর বাড়ীতে ধর্নায় বসা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন প্রেমিক বাপ্পা দেবনাথ । আর ছেলের বাড়িতে ধর্নায় বসা ঘটনার পরেই সেই খবর স্থানীয় এলাকার সাধারণ মানুষের মধ্যে জানাজানি হতেই সেই এলাকার উৎসুক জনতা এই বাড়ীতে ভিড় জমাতে শুরু করে বলে জানা গেছে। বিয়ে না করলে বাপ্পা দেবনাথ-এর নামে পুলিশের কাছে অভিযোগ জানানো হবে বলে হুমকি দেয় প্রেমিকা।


No comments:

Post a Comment

Post Top Ad