নিজস্ব সংবাদদাতাঃ গুলি করে খুন করে থানায় ফোন করল এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০.৩০ নাগাদ আলিপুরদুয়ার শহরে । আলিপুরদুয়ার শহরের উত্তর অরবিন্দ নগরের বিপ্লব বসাক নামে এক ব্যক্তি গুলি করে এক যুবককে খুন করেছে। মৃত যুবকের নাম বাপি পন্ডিত (২৫), তার বাড়ি ভোলারডাবরি গ্রামে।
অভিযুক্ত বিপ্লব নিজের বাড়ির সামনে গুলি করে খুন করে সেই যুবককে এবং খুন করে থানায় নিজে ফোন করে ঘটনাটি জানায় । রক্তাক্ত অবস্থায় ঐ যুবককে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি থানায় ফোন করে খুনের কথা জানিয়েছে। কিন্তু তাকে খুঁজে পায় নি পুলিশ। সম্ভবতঃ জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুনের ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:
Post a Comment