ট্রাক্টরের ধাক্কায় ব্যক্তির মৃত্যু, ঘাতক ট্রাক্টরের খোঁজে পুলিশি তদন্ত - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 January 2020

ট্রাক্টরের ধাক্কায় ব্যক্তির মৃত্যু, ঘাতক ট্রাক্টরের খোঁজে পুলিশি তদন্ত




নিজস্ব সংবাদদাতাঃ  গঙ্গারামপুরে ট্রাক্টারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার কালিতলা কাটাবাড়ি রুটের শিয়াল গাজি এলাকায়।

পুলিশি সূত্রে খবর, মৃতের নাম আনন্দ মন্ডল (৪৮), বাড়ি গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রামপঞ্চায়েতের পুটিমারী এলাকায়। পেশায় একজন দিনমুজুর। 

জানা গেছে, শনিবার বিকেলে আনন্দ মন্ডল গঙ্গারামপুর থেকে কাজ সেরে বাড়ীর দিকে যাচ্ছিলেন, সেই সময় অপর দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় আনন্দ মন্ডলের। এর পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতলে পাঠালে চিকিসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ঘাতক ট্রাক্টরের সন্ধান চালিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad