নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুর জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে লোক খেলার পিরিয়ড বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি ড্রপ আউট আটকাতে রাজ্য শিক্ষা দপ্তরের এই উদ্যোগ। আজ কর্নজোড়ায় জেলা প্রশাসনিক দপ্তরের বিবেকানন্দ সভাকক্ষে জেলার বিদ্যালয় পরিদর্শক ও অবর বিদ্যালয় পরিদর্শকদের নিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলিতে লোক খেলা পিরিয়ড চালুর বিষয়ে প্রশাসনিক বৈঠক করেন রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য্য।
রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য্য বলেন, "প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের সার্বিক বিকাশের জন্য লোক খেলার পিরিয়ড এবছর থেকে চালু করা হচ্ছে। পাড়ার খেলা, বাড়ির খেলা গুলি বিদ্যালয়ে এবার থেকে শিশুরা চাপমুক্ত ভাবে হাসির ছলে খেলবে। মিড ডে মিলের আগে এই খেলা খেলিয়ে নিলে তাদের খিদে বাড়বে এবং খাবার হজম হবে, শরীরের বিকাশ ঘটবে এবং মজবুত হবে।অনেকগুলি উদ্দেশ্য নিয়ে আমরা লোক খেলা চালু করতে চলেছি। এই বৈঠকে জেলাশাসক অরবিন্দ কুমার মীনা ছাড়াও ছিলেন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকেরা।"

No comments:
Post a Comment