নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ঘন কুয়াশার জেরে সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত এক মহিলা । কুয়াশার জেরে এক সাইকেল আরোহীকে নিয়ে নয়ান জুলিতে পড়ে গেল ট্রাক , ঘটনায় মৃত্যু হল মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার তাসাটি চা বাগান সংলগ্ন এলাকায় ।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ বীরপাড়ার দিক থেকে একটি ট্রাক ফালাকাটার দিকে যাচ্ছিল। তাসাটি চা বাগান সংলগ্ন এলাকার এক মহিলা সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। সেই সময় একটি মারুতি গাড়িকে পাস কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটি মহিলাকে ধাক্কা মেরে রাস্তা থেকে নয়নজুলিতে পরে যায় বলে জানা গেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর মহিলার । মৃত ওই মহিলার নাম পিঙ্কি ওড়াওঁ (৩৭) । সে তাসাটি চা বাগানের কোয়ার্টার লাইনের বাসিন্দা ।

No comments:
Post a Comment