নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:- প্রজাতন্ত্র দিবসের আগের দিন বিপুল সংখ্যক বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ভেটাগুড়ি এলাকায়। শনিবার দুপুরে দিনহাটা ১ নং ব্লকের ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাডাঙ্গা শালমারা এলাকার একটি পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরে নামেন ঐ এলাকার বাসিন্দা জাহানুর মিঞা নামে এক ব্যক্তি। তারপর ওনার পায়ে একটি বস্তা জাতীয় কিছু লাগে। প্রথমে ধানের বস্তা ভেবেছিলেন তিনি। পরে বস্তাটিকে ডাঙায় উঠিয়ে দেখেন সেই বস্তায় ভর্তি বোমা। তারপর খোঁজাখুঁজি করে আরও একটি বস্তা ভর্তি বোমা উদ্ধার হয়। পরে দিনহাটা থানায় খবর দিলে পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়।
লোকসভা নির্বাচনের পর থেকে দিনহাটার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ লেগেই চলেছে , দিনহাটা এলাকার বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হলেও আজকে ভেটাগুড়ি এলাকায় বিপুল সংখ্যক বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

No comments:
Post a Comment