ধূপগুড়ি থেকে উদ্ধার হল বাইসনের শাবক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 January 2020

ধূপগুড়ি থেকে উদ্ধার হল বাইসনের শাবক




নিজস্ব সংবাদদাতাঃ  ধূপগুড়ির গাড়খুটা এলাকায় বাইসনের  শাবক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। এদিন সোনাখালি বিটের ২ ও ৪ নং কমপার্টমেন্ট এলাকা থেকে ওই বাইসনের শাবক লোকালয়ে ঢুকে পড়ে। মূলতঃ ওই এলাকায় স্থানীয়রা গরু চড়িয়ে বেড়ায়। সেখানেই বাছুরের সঙ্গে মিশে বাইসনের শাবক লোকালয়ে ঢুকে পড়ে।

স্থানীয়রা দেখতে পেয়ে শাবকটিকে দড়ি দিয়ে বেঁধে বনবিভাগকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে সোনাখালি বিটের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে শাবকটিকে উদ্ধার করে বিট কার্যালয়ে নিয়ে আসেন। পরে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের হাতে তুলে দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad