নিজস্ব সংবাদদাতাঃ CAA নিয়ে মোবাইলে মিস কল দিয়ে প্রচার করায় তৃনমুল কংগ্রেরের হাতে আহত হলেন দুই বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার হাপ্তিয়া গ্রাম পঞ্চায়েতের ধুমডাঙ্গি গ্রামে। আহত ওই বিজেপি কর্মীর নাম নিকির মহম্মদ ও আবু চালেক। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার হাপ্তিয়া গ্রাম পঞ্চায়েতের ধুমডাঙ্গি গ্রামের বাসিন্দা নিকির মহম্মদ ও আবু চালেক তারা দুজন মিলে CAA নিয়ে মোবাইলে মিস কল দিয়ে প্রচার করছিলেন। সেই সময় তৃনমুল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতি মুসিরুদ্দিন মহম্মদ ও হাসিবুল রহমান তাদের প্রচারে বাঁধা দেয়, তাদের উপর চড়াও হয়। বিজেপি কর্মী নিকির মহম্মদ ও আবু চালেককে বেধরক মারধোর করতে থাকে। এই ঘটনায় এলাকায় ব্যাপার উত্তেজনা ছড়িয়ে পরে।
তৃনমুলের আশ্রিত দুষ্কৃতিরা তাদের মারধোর করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment