৮০ ভাগ পুরুষই প্রথম দর্শনে মহিলাদের বক্ষে নজর দেয় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 January 2020

৮০ ভাগ পুরুষই প্রথম দর্শনে মহিলাদের বক্ষে নজর দেয়





প্রথম আলাপে একজন মহিলা একজন পুরুষের শরীরের ঠিক কোন অংশটি দেখেন বলুন তো? পুরুষ-মহিলা নির্বিশেষে সবাই বলবেন ‘মুখের দিকে’। কিন্তু এই একই কথার উল্টোটা যদি জিজ্ঞাসা করা হয়, উত্তর দিতে সবাই হিমসিম খাবেন।
মহিলাদের সঙ্গে আলাপ করার সময়ে পুরুষের প্রথম দৃষ্টিটা মুখের দিকে থাকলেও কয়েক সেকেন্ডই চোখ মেপে নেয় শরীর। এর জন্য কোনও সমীক্ষার প্রয়োজন নেই। যাঁরা দেখেন তাঁরাও জানেন, আবার যাঁদের শরীরে চোখ পড়ে তাঁরাও বোঝেন।
অনেক পুরুষ সহবতহীন এবং উদ্ধত, তাঁরা মহিলাদের জানিয়ে-বুঝিয়েই তাঁদের শরীর মাপতে থাকেন প্রথম আলাপেই। অন্যরা দেখেন আড়চোখে কিন্তু শরীরের সম্পদ মেপে নিতে ভুল হয় না।
একটি সাম্প্রতিক সমীক্ষা বলছে প্রায় ৮০ শতাংশ পুরুষ প্রথম আলাপেই মহিলাদের বুকের দিকে তাকান। এক্ষেত্রে পোশাক কোনও বিষয়ই নয় বরং উন্মুক্ত ক্লিভেজের তুলনায় পোশাকের তলায় ঢেকে রাখা স্তন কেমন, সেই রহস্যই পুরুষকে অনুসন্ধিৎসু করে তোলে।  সর্বভারতীয় সংবাদমাধ্যম এবেলা এমন খবর প্রকাশ করেছে।
অবশ্য, একথা কখনওই বলা উচিৎ নয় যে সব পুরুষই এমন। তবে, ‘এক্সেপশনস অলওয়েজ প্রুভ দ্য রুল’— একথা নিশ্চয়ই বলে দিতে হবে না। স্তন ছাড়াও প্রথম আলাপে পুরুষের চোখ পড়ে মহিলাদের কোমর এবং নিতম্বের গঠনের উপরে।
কেন পুরুষেরা এমনটা করেন, তার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা অবশ্যই রয়েছে। কিন্তু, তাই বলে এই ধরনের অভ্যাস তো আর প্রশংসার যোগ্য নয়!





সূত্র: বিনোদন জগৎ

No comments:

Post a Comment

Post Top Ad